Header Ads

Header ADS

GESDO এর আদ্যোপান্ত


★ GESDO (জেসডো) কী?

Greenlife Educational & Social Development  Organization ( GESDO) হলো একটি সম্পূর্ণ অরাজনৈতিক,  অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি পরিচালিত হচ্ছে একঝাঁক  মেধাবী তরুনের সমন্বয়ে দেশের শিক্ষাখাত ও সামাজিক কর্মকাণ্ডে উন্নতি সাধনের প্রত্যয়ে।

★ কেন GESDO প্রতিষ্ঠা হলো?

আপনার মাধ্যমে কোনদিন যদি কোন একজন শিক্ষার্থী / মানুষের উপকার সাধিত হয়ে থাকে, তবে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন, সে প্রাপ্তিতে কতটা সুখ, কতটা প্রশান্তি। আমরা বিশ্বাস করি, সত্যিকারের অর্থেই মানুষ মানুষের জন্য। ভালো মানুষের অস্তিত্ব  আছে বলেই, আজও পৃথিবী টিকে আছে। আমরা সেই সকল ভালো মানুষদের সমন্বয়ে একত্রে আগামী সুস্থ পৃথিবী  গড়তে যাই। সে প্রত্যাশা ও প্রত্যয়ে আমাদের পথচলা। আমাদের কোন ব্যাক্তিগত স্বার্থ নেই, পরস্পরের সামান্য সহযোগীতায় শিক্ষার্থীদের উন্নয়ন ও সামাজিক উন্নতি সাধনই আমাদের একমাত্র স্বার্থ।

★ আমাদের লক্ষ্য কী?

প্রথমত, আমাদের কর্মকাণ্ড পরিচালিত হবে রংপুর বিভাগকে নিয়ে। রংপুর বিভাগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা সদা তৎপর।পরবর্তীতে শুধুমাত্র রংপুর নয়,দেশের প্রতিটি বিভাগের একটিমাত্র মানুষের উপকারেও যদি আমরা আসতে পারি,  সেটি হবে আমাদের অন্যতম বড় প্রাপ্তি।

আমাদের কর্মকাণ্ডগুলোকে আমরা ২ টি ভাগে ভাগ করতে পারি।

প্রথমতঃ শিক্ষা বিষয়ক।

দ্বিতীয়তঃ সামাজিক।

# আমাদের শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডগুলোঃ

----------------------------

১. দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি  বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা ফ্রি ক্লাশ করানো ও নোট শেয়ার।

২. শিক্ষার্থীদের পরস্পরের নোট শেয়ার।

৩. বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে ভর্তি সম্পর্কিত গাইডলাইন।

৪. শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত গাইডলাইন।

৫.তথ্য প্রযুক্তি সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করা।

৬.পড়াশুনার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের সাংস্কৃতিক কার্যকলাপে অংশগ্রহন।( যেমনঃ বিতর্ক শিক্ষা ও চর্চা / কবিতা আবৃত্তি / চিত্রাঙ্কন / গান / নাচ/ বক্তৃতা / ফটোগ্রাফি/ লেখালেখি/ সাহিত্যচর্চা প্রভৃতি)

# আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোঃ

-------------------------

১.যেকোন দুর্যোগকালীন সময়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানো।

২. স্বাস্থ্য বিষয়ক সচেতনতা।

৩.শীতার্ত মানুষের মাঝে সাধ্যমতো বস্ত্র বিতরণ।

৪.পথশিশুদের নিয়ে কাজ করা।

৫.এছাড়াও যেকোন সামাজিক সমস্যা উত্তোরণে সাধ্যমত কাজ করা।

★ আপনি যেকারণে আমাদের সংগঠনে যুক্ত হতে পারেন?

# একজন শিক্ষার্থী  হিসাবে উপরোক্ত সুবিধাগুলো পাবার মাধ্যমে সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে।

# একজন মানুষ হিসাবে, অপরের পাশে দাঁড়ানোর নিমিত্তে।

# উপরোক্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে, শিক্ষার্থী  ও মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দোয়া ও আত্মিক প্রশান্তি লাভের নিমিত্তে।

সর্বোপরি আমাদের সাথে যুক্ত হলেই আপনি আমাদের কর্মকাণ্ড  সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবেন।

GESDO পরিবারের একজন সদস্য হিসাবে আপনাকে স্বাগতম।



No comments

Powered by Blogger.